কাশ্মীরের নেতাদের সঙ্গে মোদীর বৈঠক কোন ৫টি দাবি রাখা হয়
দি নিউজ লায়ন; আজ বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাশ্মীরের নেতাদের সর্বদলীয় বৈঠক হয়। এই বৈঠকে মোদী ডিলিমেশন প্রক্রিয়ায় সকলের সহযোগিতা চেয়েছেন। তবে বিরোধী দলের প্রতিনিধি হিসাবে কংগ্রেসের বর্ষিয়ান নেতা গুলাম নবি আজাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঁচটি দাবি রাখেন। দাবিগুলি হলো, কাশ্মীরের বিধানসভা ভোট, কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকার, কাশ্মীরের মানুষের জমির অধিকার সুরক্ষিত করা এবং কাশ্মীরের পন্ডিতদের সসন্মানে ফিরিয়ে আনা।
সেইসঙ্গে কাশ্মীরে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়। পাশাপাশি জম্মু-কাশ্মীরের যুবকদের চাকরি দেওয়ার দাবিও তোলা হয়। এদিন দীর্ঘক্ষণ ধরে চলা এই বৈঠক শেষে সব পক্ষই খুশী বলে জানা গিয়েছে। বৈঠক সফল হয়েছে বলে দাবি করেছেন সকলেই। এই বৈঠকে উপস্থিত ছিলেন ছিলেন জমু-কাশ্মীর উপত্যকার ১৪ জন নেতা। সেই সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রের আরও উচ্চপদস্থ কর্তারা।
বৈঠক শেষে কাশ্মীরের পিপলস কনফারেন্সের চেয়ারম্যান মুজাফফর বাগ জানান, আমরা সকলেই একমত হয়েছি যে আমাদের অবশ্যই জম্মু ও কাশ্মীরের গণতন্ত্র এবং উন্নয়নের জন্য কাজ করতে হবে। প্রধানমন্ত্রী খুব ধৈর্য সহকারে সব শুনেছেন। তিনি আশ্বাস দিয়েছেন এবং সমস্ত বক্তব্যের জবাব দিয়েছেন। দলের পক্ষ থেকে এদিন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এই প্রশ্ন রাখেন।

Post a Comment